✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

২ দিনে ৫২৪ প্রতিষ্ঠান বন্ধ করলো স্বাস্থ্য অধিদপ্তর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-৩১, | ০৯:৩৮:৩২ |

অনিবন্ধিত স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিরোধী অভিযানে প্রথম দুই দিনে ঢাকা মহানগরসহ দেশের ৮ বিভাগে ৫২৪ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে জরিমানা করা হয়েছে ৯ লাখ ১৫ হাজার টাকা। এ দিনে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে খুলনায় ১৪৯টি।

মঙ্গলবার রাবিজ্ঞপ্তিতে বলা হয়, এ দুই দিনে ঢাকা মহানগরীতে বন্ধ করা হয়েছে ১৫টি প্রতিষ্ঠান, তবে এখানে কাউকে জরিমানা করা হয়নি। এ ছাড়া ঢাকা বিভাগে সর্বমোট বন্ধ করা হয়েছে ১৪৫টি প্রতিষ্ঠান, জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা।

এতে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগে বন্ধ করা হয় ৭৬টি, ময়মনসিংহ বিভাগে বন্ধ করা হয়েছে ৫৪টি। খুলনা বিভাগে বন্ধ করা হয়েছে ১৪৯টি। এ বিভাগে আর্থিক জরিমানা করা হয়েছে ৮০ হাজার টাকা। রাজশাহীতে বন্ধ করা হয়েছে ৫৩টি প্রতিষ্ঠান, এ বিভাগে আর্থিক জরিমানা করা হয়েছে ৭ লাখ ১৫ হাজার টাকা। বরিশালে বন্ধ হয়েছে ১২টি প্রতিষ্ঠান, এ বিভাগে আর্থিক জরিমানার পরিমাণ ২০ হাজার টাকা। এ ছাড়া রংপুর বিভাগে ১৯টি ও সিলেট বিভাগে বন্ধ করা হয়েছে ১টি প্রতিষ্ঠান।

তে স্বাস্থ্য অধিদপ্তরের বন্ধ করা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের সংখ্যা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..