সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

শিগগিরই র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০১-১৬, | ০৯:৩৭:৪০ |

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খুব শিগগিরই র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। এমন আশ্বাস দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

সোমবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান বলেন, সন্ত্রাস মোকাবিলায় র‌্যাব ভালো ভূমিকা রেখেছে বলে তারাও স্বীকার করেছে। তবে নিষেধাজ্ঞা চলে এলে সেটি তুলে নেওয়ার প্রক্রিয়া জটিল হয়ে যায় বলে জানিয়েছেন লু।

তিনি বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে ডোনাল্ড লু-কে জানানো হয়েছে। দেশের সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাস, মাদক চোরাচালান, হত্যা, বিদেশিদের হত্যাসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে র‌্যাবের বিরাট ভূমিকা রয়েছে।

ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠক প্রসঙ্গে কামাল আরও বলেন, বাংলাদেশের নির্বাচনকালীন সরকারব্যবস্থা তুলে ধরা হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে, একই সঙ্গে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে বলেও জানানো হয়েছে।

লু’র কথা–সুষ্ঠু নির্বাচন দেখতে চায় দেশটি। একই সঙ্গে জনসভার নামে কোনো সহিংসতাও দেখতে চায় না যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশকে সমৃদ্ধিশালী দেখতে চায় আমেরিকা, জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেবে না সরকার। কিন্তু তারা রাস্তা বন্ধ করে, জ্বালাও-পোড়াও নীতি নিলে বা ভাঙচুর করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে রোববার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠক করেন আসাদুজ্জামান খান কামাল। ওই বৈঠকের কথা সচিবালয়ে আজ তুলে ধরেন তিনি।

রোববার দিবাগত রাত ২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন ডোনাল্ড লু।

উল্লেখ্য, শনিবার (১৪ জানুয়ারি) ঢাকায় আসেন লু। দুদিনের এ সফরে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন মার্কিন এ সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ডোনাল্ড লু ১২ থেকে ১৪ জানুয়ারি ভারত সফর করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..