✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ভারতে ৫ মাস কারাভোগ শেষে ফিরলেন ৮৮ জেলে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-৩০, | ০৯:৩৪:৫৬ |

সাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়ে ৫ মাস কারাভোগের পর দেশে ফিরেছেন ৮৮ বাংলাদেশি জেলে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনসংলগ্ন কালিন্দি নদীতে পতাকা বৈঠকের মাধ্যমে দুটি ফিশিং ট্রলারসহ এসব জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ সদস্যরাবিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের কৈখালী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মফিজ মিয়া জানান, এসব জেলে গত ফেব্রুয়ারি মাসে সাগরে মাছ শিকারে যান। এক পর্যায়ে ঘন কুয়াশার কারণে পথ হারিয়ে তারা ভারতীয় সীমান্তে প্রবেশ করায় বিএসএফ তাদের আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের কারাগারে পাঠানো হয়।

বিজিবি সূত্র জানায়, দীর্ঘদিন কারাভোগকারী এসব বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক হয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ৮৮ জেলেকে সোমবার সন্ধ্যায় দেশে ফিরিয়ে আনা হয়।

।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..