সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

তসলিমা নাসরিন আবারো মারা গেছেন!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০১-১৫, | ০৯:২৩:৪২ |

বাংলাদেশের বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন মারা গেছেন! সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি নিজেই একথা নিশ্চিত করেছেন! হ্যা, শনিবার দুপুরে নিজের ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে তসলিমা নাসরিন ইংরেজিতে লিখেছেন, “আই ডাইড ইয়েস্টারডে”। যার মানে, “গতকাল আমার মৃত্যু হয়েছে”।

এর আগে, গত বছর প্রায় একই সময়ে (জানুয়ারি মাসে) তসলিমা নাসরিন অভিযোগ করেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাকে দুইবার মৃত ঘোষণা করেছে। সে সময় ভারতের দ্য টেলিগ্রাফ পত্রিকাকে তিনি জানিয়েছিলেন, জিহাদিদের সন্দেহজনক সাইবার হামলার পর ফেসবুক মাত্র দু’দিনে তাকে দু’বার মৃত ঘোষণা করে বলে তিনি দেখতে পেয়েছেন। তিনি তখন বলেছিলেন, “বিস্ময়কর ব্যাপার হলো জিহাদিরা সংখ্যায় অনেক বেশি। তারা (ফেসবুকে) আমার মারা যাওয়ার রিপোর্ট করেছে।” অবাক তসলিমা বলেছিলেন, “আমি বেঁচে আছি নাকি মরে গেছি, সেটা ক্রসচেক না করেই ফেসবুকের মতো প্লাটফর্ম আমাকে মৃত ঘোষণা করেছে!” যদিও পরে তিনি নিজের ফেসবুক একাউন্ট ফের চালু করতে সক্ষম হয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, “আমি মনে করি এই কাজ করিয়েছে জিহাদিরা। তারা আমাকে পছন্দ করে না। তারা আমার মৃত্যু কামনা করে।”

উল্লেখ্য, বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ১৯৯৪ সাল থেকে ভারতে স্বেচ্ছা-নির্বাসনে আছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..