✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্র আমাদের কোনো দুর্বলতা জানালে ঠিক করে নেব’

  • নিজস্ব প্রতিবেদক

    প্রকাশ :- ২০২৩-০১-০৯, | ০৯:০৩:০৯ |

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যদি কোথাও আমাদের দুর্বলতার কথা আনুষ্ঠানিকভাবে জানায়, আমরা তা সংশোধন করে নিব। তবে আমাদের বিরুদ্ধে কিছু আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়েছে। তারা বিভিন্ন ধরনের বানোয়াট তথ্য দেয়। ফলে কোনো ব্যক্তিবিশেষ প্রভাবিত হলেও সরকার (যুক্তরাষ্ট্র) প্রভাবিত বলে মনে হয় না। আমরা মোটামুটি ভাল অবস্থানে আছি। আমরা খুবই গঠনমূলক, ইতিবাচক।’

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা অন্য কোনো দেশের পক্ষ থেকে বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞার আশঙ্কা রয়েছে কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আজ সোমবার তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, নিষেধাজ্ঞা আসতে পারে, আমরা এ ধরনের কিছু বিশ্বাস করি না।

আগামী ১৪ জানুয়ারি মার্কিন প্রশাসনের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডোনাল্ড লু। এ নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাই। না করার কোনো কারণ নেই, কারণ যুক্তরাষ্ট্র যে ধরণের মূল্যবোধে বিশ্বাস করে আমরা একই জিনিস বিশ্বাস করি। তারা গণতন্ত্র, মানবাধিকারে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্র ও মানবাধিকারে বিশ্বাস করি। তবে আমাদের কোথাও গ্যাপ থাকতে পারে, সেটা যদি তারা বন্ধু মনে করে আমাদের বলে সেটা আমাদের জন্য লাভ, আমরা সংশোধন করে নেব। এমনটি আমরা করেছিও।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে একটি বক্তব্য দিয়েছিল, আমরা দেখেছি কিছু দুর্বলতা আছে। আমরা সেটি আমলে নিয়েছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..