✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

টেনিসকে বিদায় জানাচ্ছেন সানিয়া মির্জা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০১-০৭, | ০৮:৫৭:০৯ |

অবসরের চিন্তাভাবনা শুরু করেছিলেন গতবছরই। সেবার সানিয়া মির্জা ঘোষণা করে করেছিলেন, ইউএস ওপেন খেলেই পেশাদার টেনিস থেকে অবসর নেবেন। তবে চোটের কারণে যুক্তরাষ্ট্র ওপেনে অংশ নিতে পারেননি। অবসরের সিদ্ধান্তও বদলে যায়। নতুন বছরের শুরুতেই ভারতীয় টেনিসের পোস্টার গার্ল জানিয়ে দিলেন, এবার পাকাপাকিভাবে র‍্যাকেট তুলে রাখছেন তিনি।

ছয় বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভারতীয় টেনিস তারকা জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে দুবাই টেনিস প্রতিযোগিতা খেলে টেনিসকে বিদায় জানাবেন। সানিয়া জানান, ‘আমি ভেবেছিলাম ইউএস ওপেন খেলে অবসর নেব। কিন্তু প্রতিযোগিতার আগেই ডান হাতের কনুইয়ে চোট পেয়েছিলাম। আমি সব সময় নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করি। চাইনি চোটের কারণে অবসর নিতে বাধ্য হই। ঠিক করেছিলাম, খেলেই অবসর নেব। তাই দুবাই টেনিস প্রতিযোগিতা খেলে র‍্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘৩৬ বছর বয়স হল। শরীর আর পারছে না। মানসিক ভাবে হয়তো এখনও চাঙ্গা আছি। কিন্তু মানসিক শক্তি দিয়ে কত দূর টানা যায়? ২০ বছর তো খেললাম। এখন জীবনে অনেক কিছু বদলেছে। প্রতি দিন আর অত ধকল নিতে পারছি না।’

সানিয়া মির্জাকে এখনও পর্যন্ত ভারতের সর্বশ্রেষ্ঠ টেনিস খেলোয়াড়ের মর্যাদা দেওয়া হয়। তার ঝুলিতে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস শিরোপা আছে। এ ছাড়া ২০১৬ সালে অস্ট্রেলিয়া ওপেনে মহিলাদের ডাবলস শিরোপা জিতেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..