✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

জ্যাকেটের হাতায় লুকিয়ে দুই কোটি টাকার স্বর্ণ এনেছিলেন সৌদিপ্রবাসী!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২৩, | ০৮:৪৬:৪৬ |

হুডি জ্যাকেটের হাতার ভেতর লুকিয়ে ২৫টি স্বর্ণের বার এনেছিলেন মোহাম্মদ রিপন নামের এক সৌদিপ্রবাসী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম। সেই সঙ্গে স্বর্ণ বারগুলোও উদ্ধার করা হয়েছে, যার ওজন ২ কেজি ৯০০ গ্রাম। বারগুলোর বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর জানান, বুধবার (২২ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে তাকে আটক করা হয়।

সানোয়ারুল কবীর জানান, ‌‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সৌদি এয়ারলাইনসের বিমান থেকে এক যাত্রীকে আটক করা হয়। ওই যাত্রীর হাতে থাকা হুডি জ্যাকেটের হাতা তল্লাশি করে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

ফ্লাইটটি রাত ১১টা ১২ মিনিটের দিকে বিমানবন্দরে অবতরণ করে। পাসপোর্ট অনুসারে আটক যাত্রীর নাম মোহাম্মদ রিপন। তার বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা করা হবে। সেই সঙ্গে তাকে থানায় হস্তান্তর করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..