✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশ নম্বরে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৫, | ০৭:৫৫:১২ |

আইসিসি র‍্যাঙ্কিংয়ের দুঃসংবাদ পেল বাংলাদেশ। ওয়ানডে সংস্করণে তাদের অবনতি হয়েছে এক ধাপ। ফলে টাইগাররা এখন পিছিয়ে অবস্থান করছে ১০ নম্বরে।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সোমবার (৫ মে) সদস্য দেশগুলোর তিন সংস্করণের র‍্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদ প্রকাশ করেছে। ওয়ানডেতে বাংলাদেশ দল ৪ পয়েন্ট হারিয়েছে। তাদের রেটিং পয়েন্ট এখন ৭৬।

অন্য দুই সংস্করণে আগের মতোই নবম স্থানে রয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। টেস্টে তাদের রেটিং পয়েন্ট ৬২, টি-টোয়েন্টিতে ২২৫।

হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে ২০২৪ সালের মে থেকে এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোর রেটিংয়ের শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে। আর আগের দুই বছরের ম্যাচগুলোর রেটিংয়ের ৫০ ভাগ হিসাব করা হয়েছে।

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও আশাব্যঞ্জক নয়। গত বছরের শুরু থেকে খেলা ১১ ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে তারা। গত দুটি দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে দলটি। এরপর সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিততে পারেনি কোনো ম্যাচ।

র‍্যাঙ্কিংয়ে প্রথম রয়েছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১২৪। দুইয়ে নিউজিল্যান্ড, তিনে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা চারে, পাঁচে পাকিস্তান, ছয়ে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান সাতে, ইংল্যান্ড আটে, বাংলাদেশের ঠিক ওপরে নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়ানডের মতো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও এক নম্বর দল ভারত ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে। টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়ার অবস্থান। তাদের রেটিং পয়েন্ট ১২৬।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..