সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

আমিরাতে শিশুদের শেখানো হচ্ছে এআই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৫, | ০৭:৪৪:২৬ |

সব বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের জন্য সংযুক্ত আরব আমিরাতের পাঠক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক শিক্ষা যুক্ত করার উদ্যোগ নিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (৫ মে) এই তথ্য জানিয়েছে এএফপি। বিশ্লেষকদের মতে, নতুন যুগের এই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কিন্ডারগার্টেন পর্যায় থেকে সব ধরনের সরকারি স্কুলে আগামী শিক্ষাবর্ষের শুরু থেকে এআই বিষয়ে পাঠদান শুরু হবে। দুবাইর শাসক ও আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এই তথ্য জানিয়েছেন।

রোববার এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, 'আমাদের লক্ষ্য কারিগরি দৃষ্টিভঙ্গি অবলম্বন করে শিশুদেরকে এআইর আদ্যোপান্ত সম্পর্কে জানানো এবং একইসঙ্গে তাদেরকে এই নতুন প্রযুক্তির নৈতিক বিষয়গুলো সম্পর্ক অবগত করা।'

দুবাইর রাজপরিবারের ওই সদস্য বলেন, 'পুরনো আমল থেকে অনেকটাই ভিন্ন এই বর্তমান যুগে আমাদের দায়িত্ব হলো শিশুদেরকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখানো'।

২০১৭ সালে বিশ্বের প্রথম এআই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে আমিরাত। ইতোমধ্যে রাজধানী আবুধাবিতে একটি এআই বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে দেশটি।

ফেব্রুয়ারিতে আমিরাত তিন হাজার থেকে পাঁচ হাজার কোটি ইউরো খরচে ফ্রান্সে একটি সুবিশাল এআই ডাটা সেন্টার নির্মাণের অঙ্গীকার করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...