সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পদ্মার দুই ইলিশের দাম ১০ হাজার!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৫, | ০৭:২৯:১৩ |

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়া দুইটি ইলিশ ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। মাছ দুইটির মোট ওজন দুই কেজি ৬০০ গ্রাম।

সোমবার ( ৫ মে) দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের চরকর্ণেশন এলাকার জেলে কবির হালদারের জালে মাছ দুইটি ধরা পড়ে। পরে তিনি মাছ বিক্রির জন্য দৌলতদিয়া ফেরি ঘাটের হালিমের আড়তে নিয়ে আসেন।

আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ৪ হাজার টাকা দরে মাছ দুইটি কিনেন দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ সম্রাট। মাছ দুইটি মোট দুই কেজি ৬০০ গ্রাম ওজনের ছিল।

নিলামের সময় মাছ দুইটি দেখতে আড়তে ভীড় জমায় স্থানীয় উৎসুক জনতা। পদ্মার বড় আকৃতির ইলিশ ঘিরে এলাকায় ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

ক্রেতা শাহজাহান শেখ সম্রাট বলেন, পদ্মার এ সাইজের ইলিশ অনেক দিন পর পাওয়া গেছে। মাছ দুইটি তাজা ও বড়। চাহিদা বেশি থাকায় আমি ভালো দাম দিয়েই কিনেছি। বিক্রির জন্য ক্রেতাদের সাথে যোগাযোগ করা হচ্ছে।

স্থানীয় জেলেদের ভাষ্য, সম্প্রতি পদ্মা নদীতে বড় ইলিশের দেখা মিললেও তা খুবই কম পরিমাণে ধরা পড়ছে। এ কারণে বাজারে বড় ইলিশের দামও বেড়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..