সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

আজ বন্ধ হচ্ছে স্কাইপ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৫, | ০৭:২৮:০১ |

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ আজ সোমবার (৫ মে) বন্ধ হয়ে যাচ্ছে। ২০০৩ সালে প্রথমবার লঞ্চ হয়েছিলো স্কাইপ। এরপর খুব দ্রুতই তা জনপ্রিয় হয়ে ওঠে। তখন ভিডিও কলিং মঞ্চ মানেই স্কাইপ। যদিও এখন এর জনপ্রিয়তার হার মেনেছে হোয়াটসঅ্যাপ ও মেটার অন্য প্ল্যাটফর্মগুলোর কাছে।

সেজন্যই এটি চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকানাধীন সংস্থা মাইক্রোসফট। কিছুদিন আগে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ৫ মে থেকে এই স্কাইপ অ্যাপ্লিকেশনে আর কাজ করা যাবে না। একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে স্কাইপ জানিয়েছিলো, ‘আমাদের বিনামূল্যের ভোক্তা সংযোগের অফারগুলোকে স্ট্রিমলাইন করার জন্য এবং যাতে আমরা গ্রাহকের চাহিদার সঙ্গে আরও খাপ খাইয়ে নিতে পারি।’

একটি অফিসিয়াল ব্লগ পোস্টে এই ঘোষণা করে মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালের মে মাসে আমরা স্কাইপ থেকে অবসর নেব এবং মাইক্রোসফটের টিমসের পক্ষ থেকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার ওপর ফোকাস করবে।

যদিও এখন যে যে গ্রাহকরা স্কাইপ ব্যবহার করছেন, তাদের মাইক্রোসফট টিমসে স্থানান্তরিত করা হবে। এমনকি তাদের ডাটাও স্থানান্তরিত করে দেওয়া হবে। এজন্য ব্যবহারকারীদের কয়েক মাস সময়ও দিয়েছিলো সংস্থা।

উল্লেখ্য, ২০১১ সালে স্কাইপের মালিকানা চলে যায় মাইক্রোসফটের হাতে। মাইক্রোসফটের দাবি ছিলো প্রতিদিন ৩ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ ব্যবহার করেন স্কাইপ। টেক জায়ান্ট সংস্থাটি বেশ কয়েকবার স্কাইপের ডিজাইন বদলেছে।

গত কয়েক বছরে মাইক্রোসফট পরীক্ষা নিরীক্ষা করেছিল স্কাইপকে নিয়ে। স্কাইপ ক্লিপসের মতে নতুন ফিচার এনেছিলো। যদিও বিগত কয়েক বছর থেকে স্কাইপের কদর কমেছে। এবার একেবারেই নিভতে চলেছে জনপ্রিয় প্ল্যাটফর্মটির বাতি। মাইক্রোসফট এডজ, ইন্টারনেট এক্সপ্লোরের তালিকায় এবার যুক্ত হচ্ছে স্কাইপ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...