সর্বশেষ :
সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চীন-ভারতের অভিনন্দন শ্রমবাজারে বিদ্যমান সমস্যা দূর করার চেষ্টা করা হবে: শ্রমমন্ত্রী সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে: পরিবেশমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : বাণিজ্যমন্ত্রী সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য : ফকির মাহবুব যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে : মির্জা ফখরুল ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’

পাপনসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৫, | ০৭:২৬:৩৬ |

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীসহ তিনজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৫ মে) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ২০ কোটি ৭ লাখ ৪১ হাজার ১২ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এবং ২০টি ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭৪২ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার ৬৮৬ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় ১টি মামলা করেছে কমিশন।

তিনি আরও জানান, রোকসানা হাসানের বিরুদ্ধে ১২ কোটি ১২ হাজার ২১৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় এবং ১১টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৪৯ কোটি ৩২ লাখ ৫৫ হাজার ১১০ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় পৃথক ১টি মামলা করা হয়েছে।

এ ছাড়া ইসমাইল হায়দার মল্লিক এক্সিকিউটিভ ডাইরেক্টর (বর্তমানে-চাকরিচ্যুত), বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ও ডাইরেক্টর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ৩ কোটি ৭০ লাখ ১২ হাজার ৪৮১ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় এবং ৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৩ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় ১টি মামলা করা হয়।

এদিকে রুশমিলা রহমান (অহনা), বাবা-নাজমুল হাসান পাপন, রাফসান রহমান, রাকিন আল মাহমুদ, স্ট্র্যাটিজিক ব্র্যান্ড ম্যানেজার, এসবিএম, বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড এবং সুনেহরা রহমান (তন্নি), বাবা- নাজমুল হাসান পাপন, স্বামী-রাকিন আল মাহমুদ, সুলতানা নিঝুমের অর্জিত সম্পদের উৎসগুলোর সঠিকতা বা যথার্থতা নিরুপণের নিমিত্ত বর্ণিত ৫ (পাঁচ) জনের নামে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী নোটিশ জারি করার সুপারিশ করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...