✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

অবশেষে ভারতের কোভিশিল্ডকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২২, | ০৬:০৪:২৮ |

অবশেষে ভারতের সেরাম ইন্সটিটিউটের তৈরি করোনাভাইরাসের টিকা কোভিশিল্ডকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য।

বিবিসি জানিয়েছে, এতদিন কোভিশিল্ডকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের নানা টালবাহানায় চরম ক্ষুব্ধ হয়েছিল ভারত। তবে প্রবেশকারীরা ১০ দিন সেলফ-আইসোলেশনে থাকা থেকে ছাড় পাচ্ছেন কি না তা এখনো নিশ্চিত নয়।

দ্য হিন্দুর খবরে বলা হয়, দেশটির স্থানীয় সময় অক্টোবর ভোর ৪টা থেকে স্বীকৃতি টিকায় তালিকায় কোভিশিল্ড অন্তর্ভুক্ত হবে। তবে এই টিকার সম্পূর্ণ ডোজ নিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে ভারতীয়দের।

ভারতীয় পররাষ্ট্র এস. জয়শংকর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে বৈঠকের একদিন পর এই ঘোষণা দেয় যুক্তরাজ্য।

গত সপ্তাহে যুক্তরাজ্যে ভ্রমণ সংক্রান্ত নতুন নিয়ম ঘোষণা করে। যেখানে কিছু দেশ থেকে আগত নাগরিকদের দুই ডোজ টিকা নেওয়া থাকলে আইসোলেশনে থাকতে হবে না বলা হয়। কিন্তু সেই তালিকায় নাম ছিল না ভারতের। এতে তীব্র প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি।

ব্রিটেন জানিয়েছে, কোভিশিল্ড টিকা নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু ভারতের টিকা সনদপত্র নিয়ে তাদের সন্দেহ রয়েছে। এজন্য ভারতের টিকা নেওয়ার সনদপত্র দেখিয়েও লাভ হবে না। ৪ অক্টোবর থেকে জারি হতে চলা নতুন নীতি অনুসারে, ব্রিটেনে ঢুকতে চাইলে ১০ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..