✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারত গেল পূজার উপহারের ৭৮ টন ইলিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২২, | ০৫:৪৭:৪২ |

ভারতে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সরকারের অনুমোদন পাওয়া দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানির প্রথম চালান ৭৮ টন ৮৪০ কেজি মাছ ভারতে গেল। আজ বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এই মাছ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এরপর বাংলাদেশ সরকার একাধিকবার ভারত সরকারকে শুভেচ্ছা উপহার স্বরূপ ইলিশ মাছ দিয়েছে। গত বছরের ১০ সেপ্টেম্বর এক হাজার ৮৭৫ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার।

বেনাপোল স্থলবন্দর মৎস্য কোয়ারেন্টিন পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন, ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ হলেও দুর্গাপূজা উপলক্ষে এবার দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ ইলিশ রপ্তানির অনুমোদন দেয় সরকার। এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে বাংলাদেশের ৫২টি প্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার ইলিশের প্রথম চালান ৭৮ টন ৮৪০ কেজি ভারতে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে বাকী মাছ রপ্তানি হবে। আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ মাছ রপ্তানির নির্দেশনা রয়েছে।

বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট ‘নিলা এন্টারপ্রাইজের প্রতিনিধি রুবাইত বলেন, এবার প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ৮৫০ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করা হবে।

ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো খুলনার সাউদার্ন ফুড লিমিটেড, ঢাকার ইউনিয়ন ভেঞ্চার, যশোরের রহমান ইমপেক্স ও পাবনার সেভেনস্টার ফিস প্রসেসিং কোং নামের চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান।

পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় তা রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার। ২০১২ সালের আগে ভারতে ইলিশ রপ্তানি করা হতো। তবে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পর ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সরকার। গত বছরও দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল সরকার। এরপর থেকে আবারো বন্ধ থাকে ইলিশ রপ্তানি।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, এ বছর ৪০ মেট্রিক টন করে ৫২টি প্রতিষ্ঠানকে দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয়।

বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. আজিজুর রহমান জানান, ইলিশ রপতানির প্রথম চালান আজ বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে। দ্রুত রপ্তানি করার জন্য কাস্টমসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..