সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

জামিন পেলেন বিএনপি নেতা হাফিজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-২১, | ০৫:৪২:৩১ |

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনকালে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় জামিন পেয়েছেন  বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

হাফিজ উদ্দিন আহমেদের আইনজীবী অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্র ও আসামিপক্ষের বক্তব্য শুনে ও বয়স বিবেচনায় বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর ভোলা জেলার লালমোহন থানার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফরিদুল হক বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, মামলার ২ নম্বর আসামি একই এলাকার মো. বাবুল হাওলাদারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন হাফিজ। ওই ফোনালাপে আপত্তিকর কথাবার্তা ছিল, যা দ্বারা জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করা হয়েছে। বিষয়টি পরবর্তীতে গণমাধ্যমে প্রচার হয়।

পরে ওই ঘটনার প্রতিকার চেয়ে মামলা দায়ের করেন ফরিদুল হক। বর্তমানে মামলাটি বরিশাল সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..