✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

করোনার জন্য এইচএসসি পরীক্ষা স্থগিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২২, | ১১:৩৯:৫৫ |

করোনা ভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। এপ্রিলের প্রথম সপ্তাহে নতুন রুটিন দেয়া হবে বলে জানানো হয়।

রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

১লা এপ্রিল থেকে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ৪ঠা মে পর্যন্ত এইচএসসির তত্ত্বীয় এবং ৫ থেকে ১৩ মের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার সূচি নির্ধারিত ছিল
এর আগে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্ভূত পরিস্থিতিতে শনিবার এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করে শিক্ষা বোর্ডগুলো।

পরীক্ষার্থীদের বাড়িতে অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত করোনার প্রাদুর্ভাবের কারণে গত ১৬ই মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয় সরকার। আগামী ৩১শে মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..