সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

রাজনৈতিক নেতাদের গাফিলতিতে ইতালির কেয়ামত!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২২, | ১১:৩১:৩১ |

রাজনৈতিক নেতাদের গাফিলতির কারণে ইতালিতে করোনা ভয়ংকর রুপ ধারন করেছে বলে বলছেন ইতালির একজন ভাইরোলোজিস্ট। পাদোভা বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি এবং মাইক্রোবায়োলজির অধ্যাপক এবং ভাইরাোলজির ইউরোপীয় এবং ইতালিয়ান সোসাইটির প্রাক্তন প্রধান ড. জর্জিও প্যালো বলছেন, রাজনীতি ও বর্ণবাদ নিয়ে বেশি সময় নষ্ট না করলে করোনাতে ইতালির মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব হতো।

আন্তাজর্তিক গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ইতালির সরকারের ব্যর্থতার জন্যে এমন পরিস্থিতি তৈরী হয়েছে। সরকারের উচিত ছিলো দশটি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা না দিয়ে অনেক আগেই পুরো দেশ লকডাউন করা। সেক্ষেত্রে আইসোলেশন ছিলো সবচেয়ে উত্তম পন্থা।
প্যালো বলছেন, রাজনীতিগত কারণে সরকার পদক্ষেপ নিতে দেরি করেছে। এককথায় বলা যায় শুরুতেই আলসেমি। চীন বা অন্যান্য দেশে থেকে যারা আসবে তাদের আইসোলেশনে রাখার বিষয়ে এর আগে কথা হয়েছিলো। বর্ণবাদের কারণে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়নি ইতালি সরকার।

ইতালিয়ানরা বর্ণবাদের ধারণা নিয়ে এতটাই ডুবে ছিলেন যে দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে চীন থেকে মানুষ আসা বন্ধ করার পরও ফ্লোরেন্সের মেয়র চীনা আলিঙ্গন বলে একটি উৎসব পালন করেন।

উল্লেখ্য, ইতালিতে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ হাজার ৫শ জন। আর করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৫৭৮ জন মানুষ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..