সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

গত ৬০০ দিনে চীনের বাইরে সফরে যাননি প্রেসিডেন্ট শি চিনপিং

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১৪, | ১২:১২:৩৮ |

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং গত ৬০০ দিনে দেশের বাইরে সফরে বের হননি। বিশেষজ্ঞরা মনে করছেন, তিনি বিদেশ সফরে বের না হওয়ার জেরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে। ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিআরআইসিএস দেশগুলোর নেতাদের সঙ্গে গত বৃহস্পতিবার ভার্চুয়ালি এক সম্মেলনে যোগ দেন শি চিনপিং।  এই সময়ের মধ্যে অবশ্য তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল এবং ফরাসি নেতা ইমানুয়েল ম্যাখোঁর সাথে একাধিক চ্যাটসহ বিশ্ব নেতাদের সাথে প্রায় ৬০ টি কল করেছেন।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অবশ্য টেলিফোনে কথা হয়েছে শি চিনপিংয়ের। হোয়াইট হাউস থেকেও সে তথ্য জানানো হয়েছে।

জি-২০ বৈঠকে শি জিনপিং উপস্থিত থাকবেন কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি। একজন সরকারি কর্মকর্তা এবং সিনিয়র ইউরোপীয় কূটনীতিকের বরাত দিয়ে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে। শি’র ঘরমুখী স্বভাবের প্রভাব কূটনৈতিক স্তরে পড়ার শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা।
সূত্র: জাস্ট আর্থ নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..