সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

২১ আগস্ট নিহতদের পরিবারের প্রতি মার্কিন দূতাবাসের সমবেদনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-২০, | ১১:৫৪:১৮ |

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাস। সেই সাথে সব ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দাও জানিয়েছে দূতাবাস।

উল্লেখ্য, রবিবার ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী। ২০০৪ সালের এই দিনে (বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল।

এ নিয়ে রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্র দূতাবাস লিখেছেঃ

“২০০৪ সালের ২১ আগস্ট সংঘটিত গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এসব হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক সেক্রেটারি অফ স্টেট কলিন পাওয়েল রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। তার বক্তব্য আজও সত্য। আমরা সব ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাই।”

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..