✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১১:৫২:৩২ |

আগের মতো দিনের ভোট রাতে হওয়ার আশঙ্কা এবার নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন এবার এমন একটি নির্বাচন করতে চায়, যেখানে ভোটাররা আস্থা রাখতে পারেন।

সোমবার (৫ মে) ময়মনসিংহে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচন ও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ওই অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিইসি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। রাজনৈতিক বির্তকে জড়াবে না। প্রতিটি সিদ্ধান্ত কমিশনের সম্মিলিত মতেই নেওয়া হচ্ছে। কারও একক সিদ্ধান্তে কিছু হচ্ছে না। নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। নাসির উদ্দীন আশ্বস্ত করেন, দেশের মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে- এটাই এখন কমিশনের সবচেয়ে বড় লক্ষ্য।

এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। শপথের বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..