✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

সাকিবের সঙ্গে প্রেম ও বিয়ের খবর দিলেন ববি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-২০, | ১১:৫০:২৭ |

অবশেষে গুঞ্জন সত্যি হলো। প্রেমের কথা প্রকাশ্যে আনলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা ইয়ামিন হক ববি। জানালেন কার সঙ্গে এতদিন ধরে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন তিনি।

শুধু প্রেমের খবরই নয়; বিয়ের খবরও জানালেন ঢাকাই ছবির অ্যাকশন জেসমিন।

ববি অকপটে স্বীকার করলেন, প্রযোজক সাকিব সনেটের সঙ্গেই হৃদয়ের লেনাদেনা করছেন তিনি। তবে প্রেম গোপন রাখলেও বিয়ের বিষয়টি গোপন রাখেননি তিনি। কারণ সাকিবের সঙ্গে এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি।

বৃহস্পতিবার ছিল ববির জন্মদিন। তাকে শুভেচ্ছা জানান সাকিব সনেট। ববির সঙ্গে দাঁড়িয়ে আছেন এমন সাকিব সনেটের এমন পোস্টের পর পরই ভক্ত-অনুরাগীরা ধারণা করেন, তবে কি এই যুগল বিয়েও সেরে ফেলেছেন।

বিষয়টি পরিষ্কার করলেন ববি। এ নায়িকা জানালেন, বিয়ে নয়; আপাতত প্রেম করছেন তারা।

ববি বলেন, ‘আমাদের এখনো বিয়ে হয়নি, প্রেমের সম্পর্কে আছি। বিয়েটা অনেক বড় ব্যাপার।’

দুই পরিবারের সম্মতিতে চলতি বছরই বিয়েটা সেরে ফেলতে চান তিনি। তবে তারিখটা এখনো চূড়ান্ত করা হয়নি সাকিব-ববি জুটির।

সাকিব সনেটের সঙ্গে ববির পরিচয় হয় ‘নোলক’ সিনেমায় অভিনয়ের সময়ে। ওই সিনেমার প্রযোজক সাকিব সনেট। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ববি। সিনেমাটির কাজ করতে গিয়েই সাকিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ববির। একপর্যায়ে সেটি প্রেমে রূপান্তর হয়।

ছবি ফেসবুকে পোস্ট করে রোমান্টিকতায় পূর্ণ ক্যাপশন লেখেন সাকিব সনেট।

তিনি লেখেন— ‘এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদযাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদযাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..