সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চাঁদে নতুন রকেট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নাসা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-১৮, | ১১:২৯:১৮ |

চাঁদে নতুন রকেট পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। ২৯ আগস্ট রকেটটি চাঁদের কক্ষপথের উদ্দেশে রওনা হবে। ইতোমধ্যে রকেটটিকে লঞ্চ প্যাডে আনা হয়েছে।

বুধবার রকেটটি ফ্লোরিডার মেরিট দ্বীপে কেনেডি মহাকাশ কেন্দ্রের লঞ্চ প্যাডে আনা হয়। খবর এপির।

কেনেডি মহাকাশ কেন্দ্রের হ্যাঙ্গার থেকে প্রায় ৪ মাইল দূরে লঞ্চ প্যাডে ৩২২ ফুট দীর্ঘ রকেটটিকে আনতে ১০ ঘণ্টার মতো সময় লেগেছে।

রকেটটিকে প্রস্তুত করা হচ্ছে চাঁদে পরীক্ষামূলক অভিযানের জন্য। প্রায় ৫০ বছর পর আবারও চাঁদে রকেট পাঠাচ্ছে নাসা।

এ অভিযানে মানুষ থাকবে না। রকেটের ভেতরে মানুষের মতো দেখতে ৩টি ম্যানিকুইন থাকবে। সঙ্গে থাকবে বিকিরণ ও কম্পন মাপার সেন্সর।

রকেট থেকে আলাদা হয়ে ‘ওরিওন’ নামের ক্যাপসুলটি চাঁদের চারপাশ প্রদক্ষিণ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর প্রশান্ত মহাসাগরে পড়বে। ৬ সপ্তাহ ধরে চলবে অভিযানটি।

এই ফ্লাইটটি নাসার আর্টেমিস প্রকল্পের প্রথম চন্দ্রাভিযান। সংস্থাটির পরবর্তী লক্ষ্য হচ্ছে ২০২৪ সালের মধ্যে ২ নভোচারীসহ চাঁদের কক্ষপথে রকেট পাঠানো এবং ২০২৫ সালে চাঁদের বুকে নভোচারীদের নামানো।

গত মার্চে নাসার মহাপরিচালক পল মার্টিন জানান, আর্টেমিস প্রকল্পের প্রথম ৪ ফ্লাইটের প্রতিটির জন্য ৪ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..