✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিমানবন্দরে ১২ কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা জব্দ, আটক ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১৪, | ১১:১৯:০২ |

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ১২ কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার রাতের ওই ঘটনায় জড়িত অভিযোগে হাসান আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান।

তিনি জানান, তৈরি পোশাক রপ্তানির আড়ালে বৈদেশিক মুদ্রা পাচারের চেষ্টাকালে সোমবার রাতে বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি বাক্স থেকে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার জব্দ করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকা সমমূল্যের।

এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি বলে তিনি জানিয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা চলছিল। কার্টনের ভেতরে রিয়ালগুলো কার্বন পেপারে মোড়ানো ছিল। ফ্রেইটার প্রতিষ্ঠান স্টার এক্সপ্রেস লাইনের চালান থেকে মুদ্রা পাওয়া যায়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..