সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

খোলাবাজারে ডলারের মুনাফা: দেড় টাকার বেশি নয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-১৭, | ১১:১৮:৩৯ |

ডলার সংকট নিরসনে দেশের মানি এক্সচেঞ্জগুলোকে মুনাফার সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে খোলাবাজারের মানি এক্সচেঞ্জগুলো যে দামে ডলার কিনবে, তার চেয়ে সর্বোচ্চ দেড় টাকা বেশি দামে ডলার বিক্রি করতে পারবে। এর বেশি মুনাফা করতে পারবে না। এর আগে দেশের ব্যাংকগুলোকে মুনাফার সীমা বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে বুধবার মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠকে করে বাংলাদেশ ব্যাংক। এতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে প্রতিনিধিত্ব করেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, এবিবি ও বাফেদার সঙ্গে মিটিং করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা হলো- ব্যাংকগুলো যে দামে রেমিট্যান্স ও রপ্তানি বিল আনবে তার থেকে সর্বোচ্চ এক টাকা বেশি দরে ডলার বিক্রি করবে। এ ব্যাপারে নীতিগত একটা সিদ্ধান্ত হয়েছে। মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন সঙ্গে মিটিং করে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ব্যাংকের এভারেজ রেট থেকে তারা এক টাকা বাড়তি দামে ডলার কিনবে।

পরবর্তী সময়ে বিক্রির ক্ষেত্রে এক্সচেঞ্জ হাউজগুলো সর্বোচ্চ এক থেকে দেড় টাকা পর্যন্ত মুনাফা করতে পারবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..