সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সিলেটে বাড়ছে সড়ক দুর্ঘটনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৯, | ১১:১৪:৩১ |

সিলেটের মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও উপজেলা সড়কগুলো মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এতে মারা যাচ্ছেন অনেকেই। আবার বহু মানুষ আহত/গুরুতর আহত হচ্ছেন। এরা কেউ কেউ পঙ্গুত্ব বরন করছেন আবারও কেউ বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গত এপ্রিল মাসে ৩০ দিনে সড়কে ৩০ জনের প্রাণহানি হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ১ জনের মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায়। রোববার (৪ মে) প্রকাশিত নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়েছে- মার্চ মাস থেকে এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। বিভাগজুড়ে এক মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন।

প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতের মধ্যে ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ১ জন সিএনজি ও লেগুনাচালক ও আরোহীসহ ৭ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৩ জন, মুখোমুখি সংঘর্ষে ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এ সময় ১১ জন চালক নিহত হয়েছেন।

সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়। এপ্রিল মাসে সিলেট জেলায় ১১টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নিহত ৩০ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..