✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১১:০৬:৫০ |

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয়ভাবে নেতৃত্বাধীন অভিযোজন পন্থা অত্যন্ত কার্যকর বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এতে স্থানীয় বাস্তবতা, চাহিদা ও সক্ষমতাকে গুরুত্ব দিয়ে টেকসই অভিযোজন নিশ্চিত করা সম্ভব হয়।

রোববার (৪ মে) রাজধানীর পান্থপথে পানি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় লোকালি কেড অ্যাডাপটেশন ফ্রেমওয়ার্ক, প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ ফর ন্যাপ ইমপ্লিমেন্টেশন বিষয়ে পরিবেশ মন্ত্রণালয়, সিইজিআইএস ও এশীয় উন্নয়ন ব্যাংক-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উপদেষ্টা বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর সঙ্গে পানি সম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগ প্রস্তুতি এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

তবে এই পরিকল্পনা শুধু কারিগরি বা প্রশাসনিক না হয়ে, তাতে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

সভায় অংশগ্রহণকারীরা এলএলএএফ কাঠামো ও ন্যাপ বাস্তবায়নে সমন্বিত ও অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেন এবং ভবিষ্যতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, সিইজিআইএস-এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, মন্ত্রণালয়ের যুগ্মসচিব ধরিত্রী কুমার সরকার, সিনিয়র সহকারী সচিব রোসলিনা পারভীন এবং এডিবি’র সিনিয়র ক্লাইমেট চেইঞ্জ অফিসার মৌসুমি পারভিন প্রমুখ।

-বাসস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..