✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঐকমত্য করতে হলে সবাইকে ছাড় দিতে হবে : আলী রীয়াজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৪, | ১০:৫৬:৪২ |

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র গঠনে মৌলিক বিষয়গুলোতে একমত হতে এবং ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে। এ জন্য দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৪ মে) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠকে এ আহ্বান জানান তিনি।

আলী রীয়াজ বলেন, আগামী ১৫ মে'র মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করা হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ঐকমত্যের দায়িত্ব কেবল কমিশনের নয়, আপনারাও সহযোগিতার ভিত্তিতে কথা বলুন। আমাদের ভূমিকা অনুঘটকের। এক জায়গায় আসার জন্য আপনারাও সহযোগী রাজনৈতিক শক্তিকে অনুপ্রাণিত করবেন। এ সময় রাজনৈতিক দলগুলোকে অন্যান্য দলের সঙ্গে আলোচনার আহ্বান জানান আলী রীয়াজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..