✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অবশেষে সৌদির প্রধান দুই মসজিদে প্রবেশ ও নামাজে নিষেধাজ্ঞা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২০, | ১১:০২:১৬ |

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সৌদি আরবের প্রধান দুই মসজিদে প্রবেশ ও নামাজ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববীতে নেওয়া এই সিদ্ধান্ত শুক্রবার থেকে কার্যকর হচ্ছে বলে ‘জেনারেল প্রেসিডেন্সি অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস অ্যাফেয়ার্স’ এর মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে সৌদি গেজেট।

প্রফেটস অ্যাফেয়ার্স এর মুখপাত্রের টুইট বার্তায় বলা হয়েছে, শুক্রবার থেকে করোনা প্রতিরোধে কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা ও স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী কাবা ও মসজিদে নববীতে জন সমাগম ও নামাজ বন্ধ রাখা হয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, সৌদিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭৪ জন; মৃত্যু নেই।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে সৌদিতে সব ধরনের পরিবহন সেবা বন্ধ ঘোষণা করা হয়েছ। শনিবার সকাল ৬টা থেকে দেশের অভ্যন্তরে কোনই ফ্লাইট, ট্রেন, বাস এবং ট্যাক্সি চলতে পারবে না। এই সিদ্ধান্ত পরবর্তী ১৪ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..