সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চীনে এবার শক্তিশালী ভুমিকম্পের আঘাত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২০, | ১০:৫৮:৩১ |

চীনের শিগাজ শহরে ৫.৯ মাত্রার এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনেছে। শহরটি চীনের দক্ষিণাঞ্চলীয় স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতের পাশে অবস্থিত। শুক্রবার ৯ টা ৩৩ মিনিটে এই ভুমিকম্প আঘাত হানে।

অঞ্চলটি পাহাড়ি ও মরুভূমি অঞ্চল হওয়ায় হতাহতের সম্ভাবনা কম। উৎপত্তিস্থলের কাছাকাছি বসতি খুব একটা না থাকলেও যেসব আছে সেগুলো কাঁচা ইট দিয়ে নির্মিত। ফলে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

উল্লেখ্য চীনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকায়। এর আগে ২০০৩ সালে জিনজিয়াং প্রদেশে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২৬৮ জন নিহত হন। তখন ওই অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়।

আর ২০০৮ সালের ১২ মার্চ সিচুয়ান প্রদেশে ৮ মাত্রার প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পে ৭০ হাজার মানুষ প্রাণ হারান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..