সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাংলাদেশে করোনাভাইরাসে নতুন আক্রান্ত তিনজন, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-২০, | ১০:৫৭:০০ |

বাংলাদেশে করোনাভাইরাসে নতুন আক্রান্ত তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে। আইইডিসিআরের এক ব্রিফিংয়ে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় তিনজন যোগ হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান বর্তমানে দেশে আইসোলেশনে রয়েছেন ৩০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৪৪ জন রয়েছেন।

এছাড়া দেশে নতুন করে যে তিনজন রোগী যোগ হয়েছেন তাদের মধ্যে একজন নারী, দুজন পুরুষ। ওই নারীর বয়স ৩০, পুরুষ একজন ৩০, অন্যজন সত্তোরোর্ধ্ব। সত্তোরোর্ধ্ব ব্যক্তি গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সম্প্রতি বার্লিন ও ইউরোপের কয়েকটি দেশ ভ্রমণ করেছেন। পরিবারের বিদেশফেরত সদস্যদের মাধ্যমে বাকিরা করোনায় আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..