✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পোপের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৩-০১-০১, | ০৯:৩৩:৫২ |

খ্রিস্টানদের সাবেক ধর্মগুরু ষোড়শ পোপ বেনেডিক্টের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, ‘পোপ বেনডিক্ট-এর অহিংস নীতি ও সর্বজনীন শান্তি প্রতিষ্ঠা সব সময় স্মরণীয় হয়ে থাকবে।’

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট শনিবার (৩১ ডিসেম্বর) মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

বেনেডিক্ট ২০১৩ সাল পর্যন্ত আট বছরেরও কম সময় ক্যাথলিক চার্চের নেতৃত্ব দেন। ১৪১৫ সালে দ্বাদশ পোপ গ্রেগরির পর তিনিই প্রথম পদত্যাগ করেছিলেন। বেনেডিক্ট জীবনের শেষ বছরগুলো ভ্যাটিকানের দেয়ালের মধ্যে মেটার ইক্লেসিয়া মঠে কাটিয়েছেন। তাঁর উত্তরসূরি পোপ ফ্রান্সিস প্রায়ই সেখানে তাঁকে দেখতে যেতেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..