সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনা রোধে ঢাকা-রাজশাহী বাস চলাচল বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১৯, | ১০:৫২:৩৭ |

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য রাজধানীর সঙ্গে বিভাগীয় শহরটির বাস চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল জরুরি সভা করে এ ঘোষণা দেয় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী বলেন, দ্রুত বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দূরপাল্লা রুটের সব বাস বন্ধ থাকবে। থেকে আর নতুন করে বাস ছেড়ে যাবে না। যে বাসগুলো রাস্তায় আছে সেগুলো আসার পর আর গন্তব্যে যাবে না। ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের অন্যান্য জেলার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রয়োজনে আন্তঃজেলা রুটের বাস চলাচলও বন্ধ করে দেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

জানা যায়, রাজশাহীতে বর্তমানে অবস্থানরত বাসের ঢাকার স্টাফরা (যাদের বাড়ি ঢাকায়) আজ রাজশাহী থেকে ট্রিপ নিয়ে ঢাকা চলে যাবেন, তারপর তাদের ট্রিপ অফ হবে। একইভাবে ঢাকায় বর্তমানে অবস্থানরত রাজশাহীর স্টাফরা (যাদের বাড়ি রাজশাহীতে) ঢাকা থেকে ট্রিপ নিয়ে রাজশাহী চলে যাবেন তারপর তাদের ট্রিপ অফ হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..