সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে জান্তাবিরোধীদের ব্যাপক সংঘর্ষ, নিহত ২০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-১১, | ০৬:৫০:৫০ |

মিয়ানমারে নিরাপত্তা বাহিনী এবং জান্তাবিরোধী মিলিশিয়াদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে মিয়ানমারের মাইয়িন থর গ্রামে নিহতের এ ঘটনা ঘটেছে। দেশটির অ্যাক্টিভিস্ট ও বিরোধীরা সামরিক সরকারের বিরুদ্ধে গত শনিবার আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পর এই সংঘর্ষের ঘটনা ঘটল। এসময় তারা জানায়, বাহির থেকে কোনো অর্থপূর্ণ হস্তক্ষেপের অভাবে তারা সশস্ত্র প্রতিরোধের পথ বেছে নিয়েছে।

গত শনিবার ভোরে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট (রাষ্ট্রের আইন অমান্য করার আন্দোলন) এক বিবৃতিতে জানায়, ‘মিয়ানমারের তরুণদের যা আছে তাই নিয়ে লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই।’একইসঙ্গে জাতিসংঘ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে মিয়ানমারের জান্তা বিরোধী জাতীয় ঐক্য মতের সরকারের (ইউএনজি) সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানায় তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..