✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

শিক্ষকদের ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত রাখা যাবে না: হাইকোর্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৯, | ০৬:২২:৫৭ |

বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকদের ছয় মাসের বেশি সাময়িক বরখাস্ত রাখা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের বেশি বরখাস্ত করে রাখলে ওই আদেশ বাতিল বলে গণ্য হবে জানিয়েছেন আদালত।

১৪ বছর আগে সাময়িক বরখাস্ত হওয়া মাগুরার স্কুলশিক্ষক বাদশা মিয়ার করা রিটের ওপর জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সাময়িক বরখাস্ত হওয়া মাগুরার স্কুলশিক্ষক বাদশা মিয়ার পক্ষে আমরা ২০১৭ সালে রিট করেছিলাম। ওই রিটের শুনানি নিয়ে বেসরকারি শিক্ষদের বহিষ্কার বিষয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে আজ দেশের বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকদের ছয় মাসের বেশি সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না বলে রায় দিয়েছেন। রায়ে আদালত বলেছেন, কোনো শিক্ষককে এই সময়ের বেশি বরখাস্ত করে রাখলে ওই আদেশ বাতিল বলে গণ্য হবে।

অ্যাডভোকেট হুমায়ন কবির আরও বলেন, বেসরকারি শিক্ষকদের সাময়িক বরখাস্ত রাখার বিষয়ে আগে সুনির্দিষ্ট কোনো মেয়াদ ছিল না। এই রায়ের ফলে ছয় মাসের সময় নির্ধারণ হলো। এখন কোনো অভিযোগে শিক্ষকদের বরখাস্ত করলে ছয় মাসের মধ্যে সেটি নিষ্পত্তি করতে হবে। অন্যথায় ছয় মাস পর সাময়িক বরখাস্ত আর কার্যকর থাকবে না। তবে হাইকোর্টের লিখিত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর এই রায়ের বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।

তিনি জানান, মাগুরা উপজেলা সদরের বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাদশা মিয়াকে অতিরিক্ত বেতন নেওয়ার অভিযোগে ২০০৭ সালে সামরিক বরখাস্ত করা হয়। দীর্ঘদিন এ অভিযোগের নিষ্পত্তি না করায় ২০১৭ সালে বাদশা মিয়া হাইকোর্টে রিট করেন। পরে আদালত রুল জারি করেন। বৃহস্পতিবার এই রুল নিস্পত্তি করে রায় দিলেন উচ্চ আদালত।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..