✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

চলতি মাসেই সম্পূর্ণরূপে অকেজো হয়ে যাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৯, | ০৬:১৮:৪১ |

প্রযুক্তি জায়ান্ট গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ দিয়েছে প্রতিষ্ঠানটি। কোটি কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এখন মানুষের হাতে। অনেকের হাতে এখনো আগের সংস্করণের অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে। পুরোনো সেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সংখ্যাও অনেক। সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা পুরোনো স্মার্টফোনগুলোর মালিকদের দুঃসংবাদ দিল গুগল।

সেপ্টেম্বরের শেষের দিকে বেশ কয়কটি মডেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন সম্পূর্ণরূপে অকেজো হয়ে যাবে। অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ কাজ করবে না।

গুগল জানিয়েছে, পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে ইউটিউব, গুগল ড্রাইভ, জি-মেইল, গুগল ম্যাপসের মতো প্রয়োজনীয় অ্যাপের সেবা পাওয়া যাবে না। এর ফলে ২৭ সেপ্টেম্বর থেকে ফোনগুলো অকেজো বাক্স হিসাবে পরিণত হবে।

সাধারণত অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা এর থেকে কম ভার্সনের স্মার্টফোনগুলোতে সাপোর্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। প্রযুক্তি প্রতিষ্ঠানটির সব সেবা পেতে হলে ফোনটি কমপক্ষে অ্যান্ড্রয়েড ভার্সন ৩ হতে হবে।ফোন ব্যবহার করা না গেলে ওয়েব ব্রাউজার থেকে লগ ইন করে কাজ চালানো যাবে বলে জানা গেছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..