সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের বিমানবন্দরগুলোতে বাড়ছে ভোগান্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-০৯, | ০৫:৫৫:৪৬ |

যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের কারণে বিমানবন্দরগুলোয় ভোগান্তি বাড়ছেই। দ্বিতীয় দিনে বাতিল হয়েছে প্রায় দেড় হাজার ফ্লাইট। এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

বিলম্বিত হয়েছে ৪ হাজারের বেশি ফ্লাইট। গত বুধবার, যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল কমানোর ঘোষণা দেয় মার্কিন প্রশাসন।

শাটডাউনের জেরে বিমানবন্দরে কর্মী ঘাটতির কারণেই নেয়া হয়েছে এমন পদক্ষেপ। এর আগে একদিনে বাতিল হয়েছিল প্রায় ৫ হাজার ফ্লাইট।

এ পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান চারটি এয়ারলাইন্স। চরম হয়রানির শিকার যাত্রীরা। শাটডাউন চলমান থাকলে সামনে ২০ শতাংশ ফ্লাইট বাতিলের কথাও জানিয়েছে মার্কিন প্রশাসন।

কেন্দ্রীয় সরকার আংশিক শাটডাউনের (অচলাবস্থা) মুখে পড়ায় যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মী—যাদের মধ্যে বিমান নিয়ন্ত্রণকারী থেকে শুরু করে পার্ক রেঞ্জার পর্যন্ত রয়েছেন—বেতন ছাড়াই কাজ করছেন অথবা বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন, কারণ মার্কিন কংগ্রেস এখনো বাজেট অনুমোদন করেনি।

স্কাইওয়েট এয়ারলাইন্স বাতিল করে ১৭০ টির বেশি ফ্লাইট। সাউথওয়েস্ট এয়ারলাইন্স প্রায় ১২০ টি এবং ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করে ৬৪ টি ফ্লাইট। আর যুক্তরাষ্ট্রে ভেতরে এবং বাইরে শুক্রবার দেরি হওয়া ফ্লাইটের সংখ্যা ১,২৩৮। একসঙ্গে বাতিল হয় আরও ৮২৪ টি ফ্লাইট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..