✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নোয়াখালী জেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৮, | ০৪:৪৩:৩৮ |
নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ তিন নেতাকর্মীকে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

আটককৃতরা হলেন- জেলা জামায়াতের আমির মাওলানা আলাউদ্দিন (৬০), জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাসিমুল গনি চৌধুরী ওরফে মহল (৪৫), জামায়াত নেতা ফখরুল ইসলাম দাউদ (৪০)।

বেগমগঞ্জ মডেল থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন জানান, গতকাল চৌমুহনী বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝটিকা মিছিল করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় বিশেষ ক্ষমতা আইনে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। ওই মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..