✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৬ জনের মৃত্যু, শনাক্ত ২৬৩৯

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৭, | ০৪:০৭:০৫ |

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫৬ জনের মৃত্যু হয়েছে, যা গত ৮৪ দিনের মধ্যে সর্বনিম্ন। ফলে মোট মৃত্যু হলো ২৬ হাজার ৬৮৪ জনের। এ সময়ে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ৬৩৯ জনের। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর ২৭ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত মোট ৯১ লাখ ১৮ হাজার ৮৪৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ শতাংশ।

এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ৫৬ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৩৭ জন এবং পুরুষ ১৯ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২০ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ১৫ জন মারা গেছেন। রাজশাহীতে ৩, খুলনা ৬, বরিশাল ৪, সিলেট ৫, রংপুরে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..