✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গণটিকার দ্বিতীয় ডোজ চলছে আজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৭, | ০৪:০১:০২ |

সারা দেশে গণটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরু হয়েছে।  মঙ্গলবার সকাল আটটা থেকে এ কার্যক্রম শুরু হয়।  ঢাকার কেন্দ্রগুলোতে সকালের দিকে খুব একটা ভিড় দেখা যায়নি।  আগের বারের মতো বিশৃখংলার খবরও  আসেনি।

বেশ কয়েকটি কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, লাইনে কোনো বিশৃঙ্খলা না থাকলেও পুলিশ ও আনসার সদস্যরা সেন্টারের বাইরে শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করছেন।  যারা প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ—এমন লোকজনকে টিকা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কেন্দ্রের ভেতরে ঢোকানো হচ্ছে।  এছাড়া ১০ জন করে নারী ও পুরুষকে পর্যায়ক্রমে টিকার জন্য কেন্দ্রের ভেতরে ঢোকানো হয়।

যারা একবার টিকা নিয়েছেন তারই শুধু আজ টিকা পাবেন।  আগে থেকেই বিষয়টি ঘোষণা থাকায় প্রথম ডোজ নেওয়া ছাড়া অন্যদের খুব একটা কেন্দ্রে ভিড় করতে যায়নি।

ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রেই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।  নির্ধারিত তিন দিনের প্রতিদিন প্রতিটি কেন্দ্রেই প্রথম ডোজের দ্বিগুণসংখ্যক, অর্থাৎ ৭০০ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।  গত ৭ ও ৮ আগস্টে প্রথম ডোজ টিকা গ্রহণকারীরা আজ টিকা নিচ্ছেন।  ৯ ও ১০ আগস্টে টিকা গ্রহণকারীরা ৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১২ আগস্টে টিকা গ্রহণকারীরা ৯ সেপ্টেম্বর টিকা নেওয়ার সুযোগ পাবেন।  যে কেন্দ্র থেকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল, একই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজের টিকা নেওয়া যাবে।

ডিএনসিসির নির্ধারিত ৫৪টি টিকাকেন্দ্রে গত ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত একযোগে পরিচালিত গণটিকার আওতায় ১ লাখ ১৩ হাজার ৪০০ জনকে কোভিড-১৯–এর টিকার প্রথম ডোজ দেওয়া

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..