✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৫, | ১১:০২:৩১ |

ভারতের হরিয়ানার গুরগাঁও এলাকায় মেডেনটা হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শনিবার (০৪ সেপ্টেম্বর) তাকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান গণমাধ্যমকে জানান, গতকাল উনাকে (তোফায়েল আহমেদ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি এখন ভালো আছেন। ফিজিওথেরাপি দেয়া হচ্ছে। হাঁটাহাটি করানো হচ্ছে, ব্যায়াম করানো হচ্ছে।

গত ৩০শে আগস্ট তোফায়েল আহমেদ নিজ বাসায় বাসায় স্ট্রোকে আক্রান্ত হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় দিল্লিতে।

উল্লেখ্য, ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন তিনি। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এই নেতা ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন। পাঁচবারের সংসদ সদস্য (এমপি) ও দুইবারের মন্ত্রী তোফায়েল আহমেদ এখন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। ৭৭ বছর বয়সী এই রাজনীতিবিদ সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..