✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৮-০২, | ১০:৪১:২০ |

অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেয়েছে বাংলাদেশ। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে এই পুরস্কার দেওয়া হয়। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক নাজমুদ্দিন এরবাকান ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. ফাতিহ এরবাকান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন।

সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পুরস্কারের ক্রেস্ট ও চিঠি তুলে দেন জর্জিয়া, তুর্কমেনিস্তান এবং ডি-৮-এর দায়িত্ব পালনকারী তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মসুদ মান্নান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..