✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মোংলায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ১১জন আহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৪, | ১০:১৩:৫৪ |

বাগেরহাটের মোংলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ১১জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বকুলতলা গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সোনাইলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ফরিদ শেখ ও ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ফরিদ শেখ বলেন, আব্দুল্লাহ শেখের নেতৃত্বে শতাধিক লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শুক্রবার সন্ধ্যায় আমার বাড়িতে ভাঙচুর করে। তাদের হামলায় আলম শেখ (৪৫), রেজাউল শেখ (৪০), ফজলু শেখ (৫০), ওমর আলী শেখ (৬০), সবুর শেখ (৫০), হীরা বেগম (৬০) ও কোহিনুর বেগম (৪০) আহত হন। আহতদের মধ্যে সবুর শেখ বাদে বাকী সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, আব্দুল্লাহ শেখ বলেন, আমরা ফরিদের বাড়িতে যাইনি। বরং ফরিদসহ তার লোকজন আমার লোকজনকে মারধর করে তার বাড়ির মধ্যে নিয়ে যায়। এ ঘটনায় তাদের মোহাতার সরদার (৪০), হাসান (২৫), আব্দুল্লাহ শেখ (৩০) ও ওহিদুল শেখ (২৬) আহত হয়েছে বলে দাবি করেন তিনি।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার পর ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..