✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চিকিৎসার জন্য দিল্লি নেওয়া হয়েছে তোফায়েল আহমেদকে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০৩, | ০৯:৪৪:১৬ |

প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে চিকিৎসার জন্য ভারতের রাজধানী দিল্লি নেওয়া হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয় বলে তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের জানান।  তার শারীরিক অবস্থা ভালো আছে।

স্ট্রোক করায় গত ৩০ আগস্ট তোফায়েল আহমেদকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আবুল খায়ের বলেন, স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে উনাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে নেওয়া হচ্ছে।

তিনি জানান, দিল্লির ওই হাসপাতালে এর আগে তোফায়েল আহমেদের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছিল।

তোফায়েল আহমেদের কার্ডিওলজি ও নিউরোলজির কিছু সমস্যা ছিল।  ৩০ আগস্ট শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে তোফায়েল আহমেদ দিল্লি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তোফায়েল আহমেদের একান্ত সচিব মো. নুরুল আমিন জানান, তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ভালো আছে।  তিনি সুস্থ আছেন।  নিয়মিত চেকআপের অংশ হিসেবে তাকে দিল্লি নেওয়া হচ্ছে।

ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব।  মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন।

বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য। তিনি ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন।

৭৭ বছর বয়সি তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য।  সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..