সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনাকে ‘চাইনিজ ভাইরাস’ আখ্যা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১৭, | ১৭:১৭:০৩ |

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসকে ‘চাইনিজ ভাইরাস’ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় করোনাভাইরাস নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ওই টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশেষ করে চীনা ভাইরাস দ্বারা ক্ষতিগ্রস্ত এয়ারলাইন্স এবং অন্যান্য শিল্পখাতকে জোরালো সহায়তা দেবে। আমরা আগের চেয়ে আরও শক্তিশালী হবো!’

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত মার্কিন ব্যবসায়িক খাতগুলোকে চাঙ্গা করতেই এমন টুইট করেছেন ট্রাম্প।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় আট নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। আর তালিকার শীর্ষে থাকা চীনে এই মহামারির প্রাদুর্ভাব অনেকটাই কমে এসেছে। চীনে গতকাল নতুন করে মাত্র ২১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে চীনের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি, ইরান, স্পেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলো।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..