✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আজ জুমার নামাজের পর নতুন সরকার ঘোষণা করতে পারে তালেবান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৯-০১, | ০৯:১১:১৩ |

আজ শুক্রবার জুমার নামাজের পর আফগানিস্তানে তালেবান নতুন সরকার ঘোষণা করতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে। গার্ডিয়ান অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার তালেবানের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতির বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির ওই প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে বিপর্যস্ত হয়ে আছে অর্থনীতি ও ব্যাপক মাত্রায় গণ-অনাস্থাও রয়েছে। এরই মধ্যে আজ শুক্রবার নতুন মন্ত্রিসভার ঘোষণা দিতে যাচ্ছে তালেবান।

এদিকে গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল পতনের পর সে দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যায়। এরপর বিভিন্ন সময়ে সে দেশের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের অঙ্গীকার করে তালেবান।

তালেবান গঠিত নতুন সরকার সেসব অঙ্গীকার পূরণ করতে পারবে কি না, এবং তারা কী ধরনের আচরণ দেখাবে- সেদিকে তাকিয়ে আছে পুরোবিশ্ব।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের রাজনৈতিক দপ্তরের উপ-প্রধান শের আব্বাস স্টানেকযাই বিবিসি পশতু বিভাগকে বলেছেন- তাদের নতুন সরকারে বিভিন্ন পক্ষকে অন্তর্ভুক্ত করা হবে। নতুন সরকারে নারীদেরও ভূমিকা থাকবে।

তবে তিনি এও জানিয়েছেন, সরকারে মন্ত্রী পর্যায়ে কোনো নারী থাকবেন না। গত ২০ বছরে মার্কিন সমর্থনপুষ্ট সরকারে কাজ করা কোনো নারীকে তালেবান সরকারে অন্তর্ভুক্ত করা হবে না।

 সূত্র: গার্ডিয়ান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..