সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দেশে আরও ২ করোনা রোগী শনাক্ত, সর্বমোট ১০

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১৭, | ১৭:১৪:১৬ |

দেশে আরও দু’জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়লো ১০ জনে। এদের মধ্যে তিনজন ইতিমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। আজ আইইডিসিআর-এ নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, নতুন আক্রান্ত দু’জনের মধ্যে একজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় চিহ্নিত হয়েছেন। অন্যজন বিদেশ ফেরত একজনের সংস্পর্শে এসে আক্রান্ত হন । তাকে হাসপাতালে আনা হয়েছে।

মীরজাদি আরও জানান, এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭৭ জনের।

আর গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া আইসোলেশনে আছেন ১৬ জন। হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৩ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..