✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

তালেবানকে কাবুল বিমানবন্দর খুলে দিতে বলল জাতিসংঘ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৮-৩১, | ০৬:৪৫:০০ |

মার্কিন বাহিনী আফগান ত্যাগের পর দ্রুত কাবুল বিমানবন্দর খুলে দিতে বলল জাতিসংঘ।

সোমবার আফগানিস্তান নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকে তালেবানকে এ আহ্বান জানানো হয়েছে।  খবর আনাদোলুর।

মার্কিন সেনা প্রত্যাহার এবং তালেবানের কাবুল দখলের পর এই প্রথম নিরাপত্তা পরিষদে আফগান নিয়ে বৈঠক হলো।

রাশিয়া ও চীন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। ফলে ৫ স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে ৩-২ ভোটে প্রস্তাবটি পাস হয়। সব মিলিয়ে ১৩ সদস্য রাষ্ট্র প্রস্তাবটি সমর্থন করে।

মার্কিন বাহিনীর শেষ বিমানটি সোমবার আফগান ত্যাগ করার পর কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

বিমানবন্দরে ঢুকেই ফাঁকা গুলিবর্ষণ করে উদযাপন শুরু করে তালেবান। এ সময় তারা সৃষ্টিকর্তার শুকরিয়া জানিয়ে বলতে থাকেন ‘আলহামদুলিল্লাহ’।

তালেবানদের কাবুল বিমানবন্দরে প্রবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।  খবর বিবিসির।

দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্রের শেষ সেনাসদস্য আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ‘পূর্ণ স্বাধীনতা’ ঘোষণা করেছে তালেবান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..