সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘নির্দিষ্ট শত্রুর বিরুদ্ধে সবার লড়াই, মানুষের এরকম সংঘবদ্ধতা খুব কম দেখা যায়’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-১৭, | ১৭:১২:৫৭ |

সোমবার ব্লগে করোনাভাইরাস নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন বলিউডের ‘বিগ-বি’খ্যাত তারকা অমিতাভ বচ্চন। পাশাপাশি সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন ৭৭ বছর বয়সি এই তারকা।

অমিতাভ বচ্চন লিখেছেন: ‘অনিশ্চয়তা, অজানা ও যথার্থ তথ্য না পাওয়ার এই সময়ে সতর্ক থাকুন। যত্ন নিন এবং শক্ত হোন। সতর্কতা অবলম্বন করুন। পুরো মানব সম্প্রদায় যে যত্ন ও সতর্কতা দেখাচ্ছেন তা অসাধারণ! একটি নির্দিষ্ট শত্রুর বিরুদ্ধে সবাই মিলে লড়াই। মানুষের এরকম সংঘবদ্ধতা খুব কম দেখা যায়। আমাদের বর্ণ, গোত্র, ধর্ম, বিশ্বাস, ভাষা ও অঞ্চল ভিন্ন হতে পারে। আমরা প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে সবার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। এই আবেগ, উদ্দেশ্য এবং এর লক্ষ্য একটাই— নিরাপদ, সুস্থ ও জীবিত থাকা।’

আমরা সবাই প্রকৃতির করুণায় বেঁচে আছি উল্লেখ করে এই অভিনেতা লিখেছেন: ‘মানবজাতি নিজেরাই নিজেদের ধ্বংস, লুট, বিনাশ এবং নৃশংসভাবে হত্যা করছে। কিন্তু তারা সবাই আজ একত্রিত হয়ে প্রার্থনা করছে, এই চরম পরীক্ষার মুহূর্তে যেন বেঁচে ও টিকে থাকতে পারি। পৃথিবীর জানা-অজানা কোনো শক্তিই তার বিকল্প হতে পারবে না।’

তিনি আরো লিখেছেন: ‘আমাদের প্রত্যেকের নিজস্ব বিশ্বাস, সৃষ্টিকর্তা, ধর্ম রয়েছে এবং আমরা এগুলো অনুসরণ করি। এর কারণ এই পৃথিবী ও আমরা কীভাবে সৃষ্টি হয়েছি তা জানি না। তাই, আমরা এই সর্বশক্তির কাছে মাথা নত করি এবং বশ্যতা স্বীকার করে দাসত্ব করি।’

দর্শকদের নিরাপদ থাকার পরামর্শ দিয়ে তিনি লিখেছেন: ‘ট্রিলিয়ন ও মেগা ট্রিলিয়ন পদার্থের অস্তিত্ব আমাদের জানা। তবে এখনো অনেক কিছুই অজানা। আর এটিই আমাদের প্রকৃতির অজানা রূপের কথা মনে করিয়ে দেয়। সবাই নিরাপদ, সতর্ক ও সুস্থ থাকুন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..