✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তারেক কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়? প্রশ্ন সরকারি দলের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০১-১৭, | ০৬:১৯:৪১ |

বিদেশে সরকারবিরোধী প্রচারণার জন্য লবিস্ট নিয়োগে বিএনপি-জামায়াতের ব্যয়ের হিসাব তদন্তের দাবি জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা। তারা সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকছেন তা দেখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে এই আহ্বান জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সংসদের চলতি অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে প্রস্তাব উপস্থাপন করেন চফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের এ বছরের ১৬ জানুয়ারি সংসদে দেওয়া ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।‘

চলতি অধিবেশনের প্রথম দিন গত ১৬ জানুয়ারি একাদশ সংসদের ষোড়শ অধিবেশনের শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব সমর্থন করেন সরকারি দলের সদস্য মো. শামসুল হক টুকু। প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এবং সরকারি দলের সদস্য নাজিম উদ্দিন আহমেদ, অসীম কুমার উকিল, আনোয়ারুল আবেদীন খান, আমিরুল আলম মিলন, বেগম উম্মে কুলসুম স্মৃতি ও খালেদা খানম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..