✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চমেকে চার বছর পর চালু এমআরআই যন্ত্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-০৩, | ১২:৪৬:০৫ |

প্রায় চার বছর নষ্ট পড়ে থাকার পর অবশেষে চালু হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রোগীদের একমাত্র ভরসার এমআরআই (ম্যাগনেটিং রিজোন্যান্স ইমেজিং) যন্ত্রটি ।

শনিবার (৩ মে) থেকে এটি পুরোদমে সচল হয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে গরিব-অসহায় রোগীদের মাঝে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, দীর্ঘদিন অচল পড়ে থাকা এমআরআই যন্ত্রটি সচল হয়েছে। চীন থেকে উচ্চ ক্ষমতসম্পন্ন ব্যাটারিসহ যন্ত্রটিতে আরও বেশ কিছু নতুন যন্ত্রাংশ সংযোজন করা হয়েছে। এরপর প্রকৌশলীরা টানা কয়েক দিন পরীক্ষামূলকভাবে এটির কার্যক্রম পরিচালনা করেন। তারা বেশ কয়েকজন রোগীর এমআরআই পরীক্ষা করেও দেখেছেন। রিপোর্ট আসা থেকে শুরু করে যাবতীয় কাজ সঠিকভাবে সম্পন্ন হওয়ায় মেশিনটি এখন পুরোপুরি রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তুত।

পরিচালক আরও বলেন, এখন থেকে কম খরচে রোগীরা আবারও প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারবেন। অনেক দিন পর হলেও অত্যন্ত জরুরি এই যন্ত্রটি সচল হওয়ায় রোগীদের মতো আমরাও আনন্দিত। এজন্য গণমাধ্যমকেও আমরা ধন্যবাদ দিতে চাই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..